আমাদের দেশে অনেকেই মাসের পর মাস নিয়ম না মেনে গ্যাস্ট্রিকের ওষুধ খান। কিন্তু গ্যাস্ট্রিকের আড়ালে পাকস্থলীতে আলসার বা খাদ্যনালীর টিউমার লুকিয়ে থাকতে পারে।
যেসব লক্ষণ দেখলে জরুরি এন্ডোস্কোপি প্রয়োজন:
- খাবার গিলতে আটকানো বা বুকে প্রচণ্ড ব্যথা করা
- রক্তবমি হওয়া অথবা কফির গুঁড়োর মতো বমি
- কালো বা আলকাতরার মতো পায়খানা হওয়া
- কোনো কারণ ছাড়া হঠাৎ শরীর শুকিয়ে ওজন কমে যাওয়া
- রক্তশূন্যতা এবং হিমোগ্লোবিন কমে যাওয়া