ফ্যাটি লিভার বর্তমানে আমাদের দেশে অত্যন্ত সাধারণ কিন্তু বিপজ্জনক একটি স্বাস্থ্য সমস্যা। লিভারের কোষে অতিরিক্ত চর্বি জমলে লিভারের স্বাভাবিক কার্যক্ষমতা ব্যাহত হয় এবং দীর্ঘমেয়াদে এটি লিভার সিরোসিস বা লিভার ক্যান্সারের দিকে যেতে পারে।
প্রাথমিক লক্ষণসমূহ
- সবসময় অলসতা ও শারীরিক দুর্বলতা অনুভব করা
- পেটের ডানপাশে পাঁজরের নিচে হালকা চিনচিনে ব্যথা বা ভারী ভাব
- রক্ত পরীক্ষায় এসজিপিটি (SGPT) বা এসজিওটি (SGOT) বৃদ্ধি পাওয়া
ফ্যাটি লিভার নিরাময়ের উপায়
সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করলে ফ্যাটি লিভার সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। নিয়মিত ৩০ মিনিট দ্রুত হাঁটা, ভাত ও মিষ্টি জাতীয় খাবার কমানো এবং ডাক্তারের নির্দেশিত অ্যান্টিঅক্সিডেন্ট ও থেরাপি অত্যন্ত কার্যকর।